সম্প্রতি সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চকরিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন।
শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদেরের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট যুবনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার ও সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি যুবনেতা আবদুল্লাহ আল মামুর ও জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের অর্থ সম্পাদক জসীম উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুনুল ইসলাম।
ত্রাণ সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ববোধ থেকে শ্রমিক কল্যান ফেডারেশন আপনাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শ্রমিক কল্যান ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।