পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনেরপাবনা-ঢাকা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ৩ জনই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন। তারা হলেন: ১. বুলু খাতুন (৫৭): সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা (মৃত মেয়েটির নানী)। ২. রাজ শেখ (৩০): অ্যাম্বুলেন্সের চালক, পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা। ৩. সলিম প্রামাণিক: মৃত মেয়েটির নানা, যিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কযেকজন ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাধপুর হাইওয়ে পুলিশ ও আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।